র‍্যাব, সিআইডি ও এসবিতে নতুন প্রধান নিয়োগ, পুলিশের শীর্ষ পদে রদবদল

0
32

অনলাইন ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তাকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে সিআইডিতে কর্মরত অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজকে এপিবিএন-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলী। এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


র‍্যাব, সিআইডি ও এসবিতে নতুন প্রধান নিয়োগ, পুলিশের শীর্ষ পদে রদবদল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here