নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়

0
8

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠান রয়েছে। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম বলেন, আগামী ২১ অগাস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় এ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। কক্ষের মাঝে বসানো চেয়ার-টেবিলে তারা ভোট দেন। তাপর তারা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান। তারপর ভোট দিয়েছেন মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।

এরপর আবদুল আউয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেন। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরা এখন ভোট দিচ্ছেন।


নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here