
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে পুলিশের রাত্রীকালীন অভিযানে ৫ পিস ইয়াবাসহ কালিদাস চন্দ্র শীল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বালুর মাঠ সংলগ্ন সিএনসি ডিজাইন হাউজের সামনে কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাত্রীকালীন মোবাইল ডিউটির অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) সজিব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন কালিদাস চন্দ্র শীলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের হাতে আটক কালিদাস চন্দ্র শীল শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-০৯, তারিখ ১০ সেপ্টেম্বর।













