ভোলায় ইয়াবাসহ যুবক আটক

0
12

ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় ১৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল (২৬) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু হানিফের নেতৃত্বে একটি দল পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় রাসেলের বাসার সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃত রাসেল পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

এবিষয় ভোলা জেলা গোয়েন্দা পুলিশ এর অফিসার্স ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান  আটক রাসেলের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ভোলায় ইয়াবাসহ যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here