প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল

0
43

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নতুন দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল। তাকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সংসদে পাস হয়।

কমিটির সভাপতি হিসেবে এমপি আশরাফ উদ্দিন বকুল এখন থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি, পরিকল্পনা ও কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমের জবাবদিহিতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে মো. আশরাফ উদ্দিন বকুল সংসদ সদস্য নির্বাচিত হন।

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে রায়পুরার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here