ছুরিকাঘাতে রাজধানীতে যুবকের মৃত্যু

0
5

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেকের স্বপ্ন সুপার শপের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রাব্বীর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। তার বাবার নাম হারুন অর রশীদ। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ রাজু আহমেদ ” দৈনিক একুশে নিউজ “কে মুঠোফোনে বলেন, ভোরের দিকে ছনটেকের স্বপ্ন সুপার শপের সামনে প্রধান সড়কে মোবাইল ফোন নিয়ে দুই যুবকের সঙ্গে রাব্বীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই যুবক রাব্বীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাব্বীর বিরুদ্ধে কদমতলী থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি ।


ছুরিকাঘাতে রাজধানীতে যুবকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here