বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ উদ্ধার

0
4

বরিশাল জেলা প্রতিনিধি

জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন বলে জানা গেছে।

বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই রাতে অফিসে এসে কিছু সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে তালাবদ্ধ।

পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকালে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here