বোরহানউদ্দিনে ৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

0
14

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে সাত বছরের  কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. জাহাঙ্গীর ওরফে জাকির কাজীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নূরবাগ-পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বোরহানউদ্দিন  থানা পুলিশ  সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন থানার এএসআই মো. নাজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ওরফে জাকির কাজীকে গ্রেপ্তার করে।

এছাড়াও জাহাঙ্গীর ওরফে জাকির কাজীর বিরুদ্ধে পটুয়াখালীর একটি ডাকাতি মামলায় আদালতের দণ্ডাদেশ রয়েছে। জিআর ৩৮৮/১৪ ও এস/সি ৯০/১৭ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৫ ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ রয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর ওরফে জাকির কাজী বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার সেকান্দার কাজীর ছেলে। তিনি বর্তমানে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন।

বোরহানউদ্দিন থানার অফিসার্স? ইনচার্জ ওসি) মনির হোসেন মিয়া বলেন জাহাঙ্গীর ওরফে জাকির কাজীর বিরুদ্ধে থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


বোরহানউদ্দিনে ৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here