বাবুগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২

0
101

অনলাইন ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে মামলার বাদি ও আসামির ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় দক্ষিণ ভুতেরদিয়া নতুন চর গ্রামে গতকাল রাত ১০টায় আমীর আলী হাওলাদারের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ৭ মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের দেয়া আগুনে ৩টি ছাগলসহ বিধবা মাসুদা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার মাসুদা বেগম বাদী হয়ে ৬ জনকে নামধরা ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আমির আলী সেই মামলার আসামি। ৭ এপ্রিলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদা বেগমের দুই জা’কে (স্বামীর ভাইয়ের স্ত্রী) রাজিয়া বেগম (৩৫) ও জাহানারা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা ঘটনার সময় থেকে পলাতক ছিল।

 

অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়ও বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মৃত্যু আমজাদ আলী হাওলাদারের বাড়িতে। আমির আলী এবং আমজাদ আলীর পরিবারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। সম্প্রতি একটি ঘর তোলাকে কেন্দ্র করে এ বিরোধ তীব্র হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।


বাবুগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here