খুলনার ডুমুরিয়ায় ৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

শেখ মাসুম বিল্লাহ ,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ১০/০৪/২০২২ তারিখ সকাল ০৯.৩৫ ঘটিকার সময় ডুমুরিয়া থানাধীন চুকনগর গ্রামস্থ ধৃত আসামী সুমন রায় (৪১) এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ মিনারুল ইসলাম সরদার (৩৫), পিতা- খোদাবক্স সরদার, সাং- রুস্তমপুর, ২। সুমন রায় (৪১), পিতা- সুভাষ রায়, সাং- চুকনগর, উভয় থানা-ডুমুরিয়া, জেলা- খুলনাদ্বয়কে ধৃত করে। ধৃত পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৭০ (সত্তর)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার ১০/০৪/২০২২ তারিখ সকাল ১০.০৫ টার সময় জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং-১০, তারিখ- ১০/০৪/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদ্বয়ের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।


খুলনার ডুমুরিয়ায় ৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here