খুলনার পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাই করতে যেয়ে আটক ১

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় ছিনতাই করতে যেয়ে শুকুর আলী নামে এক যুবক আটক হয়েছে।সে উপজেলার প্রতাবকাটী গ্রামের নেছার আলী গাজীর ছেলে। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আব্দুল আলিম জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কপিলমুনি ইউনিয়নের প্রতাবকাটী গ্রামের মিন্টু দাশের স্ত্রী প্রতিভা দাশ (২৫) কপিলমুনি বাজার থেকে বাড়ির দিকে আসছিলেন। প্রতিমধ্যো সলুয়া রাস্তায় পৌছালে একই গ্রামের নেছার আলী গাজীর ছেলে শুকুর আলী গাজী (৩০) ও আজীজ গাজীর ছেলে সামাদ গাজী(৩৫) প্রতিভা দাশের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নেয়। এসময় তার ডাক চিৎকারে এলাকার লোকজন দুই ছিনতাইকারীকে ধাওয়া করলে পুলিশের সহয়তায় শুকুর আলী কে আটক করলেও অপরজন পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিভা দাশের শশুর নারায়ন চন্দ্র দাশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করে। পুলিশ অভিযুক্ত শুকুর আলী গাজী কে রবিবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ৩৯৩ পেনাল কোর্ট ১৮৬০ দশ্যুতার সংগঠনের উদ্যোগ গ্রহণের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


খুলনার পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাই করতে যেয়ে আটক ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles