ডিমলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

নুরুজ্জামান সরকার,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় রবিবার (১৭-এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক মুজিব নগর উদযাপন উপলক্ষে “মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।

তিনি এসময় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে; যাদের বলিষ্ঠ নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালনার মাধ্যমে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাংসদ আরও বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিসংগ্রামের যে পথ চলা শুরু হয়, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণী সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রোগ্রামার ব্যানবেইজ রেদোয়ানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নাজমুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।


ডিমলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles