হাসবুনাল্লাহ অরগানাইজেশন এর সদস্য আরিফুল লোদী সংবর্ধিত

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

উচ্চ শিক্ষার জন্য কানাডায় পাড়ি দিচ্ছেন অরগানাইজেশান এর অন্যতম সদস্য আরিফুল হাসান লোদী। তার বিদায় উপলক্ষে আজ ২১-০৪২০-২২ বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে হাসবুনাল্লাহ অরগানাইজেশান এর আয়োজনে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অরগানাইজেশনের সহ-সভাপতি মাওঃ সোহেল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওঃ মঞ্জুরুল হাসান। উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির জাফর, অর্থ সম্পাদক ফয়সাল আহমদ। সংবর্ধিত সদস্য আরিফুল হাসান লোদী উনি বক্তব্যে বলেন হাসবুনাল্লাহ অরগানাইজেশানের সাথে সম্পৃক্ত থাকায় নিজেকে গর্বিত বোধ করছি, প্রবাসে থেকেও অরগানাইজেশানের ছায়ায় সামনের দিনে সমাজের জন্য কাজ করে যেতে তিনি সকলের দোয়া প্রত্যাশা করেছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (টিপু), সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান খাঁন, সহ-অর্থ সম্পাদক ফরহাদ আহমদ ও তারেক আহমদ, প্রচার সম্পাদক মনসুর আহমদ। সদস্য সাদিকুর রহমান, রেদোয়ান বকর, সাকের আহমদ, জিবান আহমদ, তাহের আহমদ ও কাওছার আহমদ।

পরিশেষে সহ-সভাপতি মাওঃ সোহেল আহমদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।


হাসবুনাল্লাহ অরগানাইজেশন এর সদস্য আরিফুল লোদী সংবর্ধিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here