বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী ও কার্যকারি পরিষদের উদ্যােগে বড়লেখা উপজেলার হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ( ২৭এপ্রিল) বুধবার দুপুর ২ ঘটিকার সময় পৌর শহরের ষাটমা সরকারি প্রার্থমিক বিদ্যালয় বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি ও প্রধান সমম্বনয়ক সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রদান উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন,, ষাটমা মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ শামছুল ইসলাম পুতুল, জাকির হোসেন,,সামছুল ইসলাম জাপান, আব্দুল খালিক, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মাছুম উদ্দিন , পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন (টিম ফর কোভিড ডেথের) প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন,, মায়ার সিলেট অনলাইন চ্যানেল প্রতিনিধি ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের , তথ্য ও উপযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।


বড়লেখায় প্রবাসী কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here