সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন- ফখরুল ইসলাম ফাহিম।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছেন সক্রিয় ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম ফাহিম । তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা ।

গত ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনরায় দিপংকর কান্তি দে ও আশিকুর রহমান রিপন কে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ২৬৪সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে স্থান দেওয়ায় জেলা ছাত্রলীগের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফখরুল ইসলাম ফাহিম। মুক্তিযুদ্ধের চেতনায় ও মুজিব আদর্শ লালনের মাধ্যমে আগামী দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন- ফখরুল ইসলাম ফাহিম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles