ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পৃথিবীর ইতিহাসে চার চারবার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি একসময়ের অতি দরিদ্রের বাংলাদেশ কে উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করিয়েছেন, সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামীলীগ।
রবিবার সন্ধ্যায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কার নের্তৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি? এমন প্রশ্ন রেখে এমপি শাওন বলেন, নির্বাচনের দেড় বছর বাকি। খালেদা জিয়া ও তারেক জিয়া নির্বাচনে অযোগ্য, বিএনপি অথবা বিশ দলীয় জোট সরকার গঠন করলে কে তাদের প্রধানমন্ত্রী হবেন? আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ ব্যর্থ দলটি নির্বাচনের দেড় বছর আগেও তাদের নের্তৃত্ব ঠিক করতে পারেনি, তারা কার নের্তৃত্বে কিসের আন্দোলন করবে?
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles