
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া( খুলনা) প্রতিনিধি:
আজ_পহেলা_মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
১৯৮৬সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা দিন রাত ২৪ ঘণ্টা ১৬-১৮ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট ডাক দিয়ে, সমস্ত কলকারখানা অচল করে দিয়েছিল।
এরপর তেসরা মে শ্রমিকরা সমাবেশের ডাক দেয়। এতে পুলিশের গুলিতে ৬ জন শ্রমিক নিহত হয়।
এর প্রতিবাদে শ্রমিকরা পুনরায় ৪ই-মে সমাবেশের ডাক দেয়।
এ সমাবেশেও পুলিশরা হামলা চালালে, এবার শ্রমিকরা রুখে দাড়ায়।ফলে এ সংঘর্ষে ৪ জন শ্রমিক, ৭ পুলিশ নিহত হয়।
এর জের হিসেবে প্রহসনের বিচারের মাধ্যমে ৪ শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝোলানো হয় কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়।
অবশেষে সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের কাছে নতি স্বীকার করে তাদের দাবী দাওয়া মেনে নেয়।
এবং এক পর্যায়ে গিয়ে ২৪ ঘন্টায় ৮ ঘন্টা কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপর থেকে গোটা বিশ্ব শ্রমিকদের সংগ্রামের প্রতীক হিসেবে পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে।





