মাদারীপুরের ডাসারে ঈদের আমেজে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় প্রতিবারের ন্যায় এবারো জমে উঠেছে দর্শনার্থীদের ভীড়। বিগত দুই বছরে করোনা কালীন সময়ে ছিল ঈদে মানুষ ঘরমুখো। এবার ডাসারে বিভিন্ন স্থান থেকে হাজারো জনতার ঢল। মাদারীপুরের ডাসার উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান রযেছে। প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা সাবেক সফল যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এলাকা ঘুরে জানা যায় ডি, কে, আইডিয়াল সৈয়দ আতহর আলী একাডেমি এন্ড কলেজ যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পিতা সৈয়দ আতার আলী একাডেমি এন্ড কলেজটির নামকরন করা হয়েছে। অন্য কলেজটি সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজসহ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এর বাসভবন এবং বিভিন্ন স্থাপনা যার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুড়তে এসেছে। আজকে আমরা এখানে যা কিছু দেখতে পাই তা সৈয়দ আবুল হোসেনের বিশাল অবদান। এক দর্শনার্থী বলেন আমরা অনেক দুর থেকে দেখতে আসছি, আমাদের কাছে অনেক ভাল লাগলো। এখানকার নিরাপত্তার কোন কমতি ছিলো না। একান্ত স্বাক্ষাতকারে নিরাপত্তা বিষয়ে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, এখানে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটানোর কোন সুযোগ নেই। আমাদের প্রশাসন সিভিলে এবং পোশাকে চারদিকে আছে। যদি কেহ কোনধরনের খারাপ কাজ করার চেষ্টা করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি আগত দর্শনার্থীদের সাথে কথা বলেছি কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাকে অবহিত করার জন্য। গোপালগঞ্জ থেকে আসা এক দর্শনার্থী বলেন আমরা দুই বছর ধরে করোনার মহামারিব কারনে ঘর থেকে বাহির হতে পারি নাই। আজ আমাদের কাছে এখানকার পরিবেশ ও নিরাপত্তা বিষয়টি অনেক ভালো লাগলো।ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি কোন বিশৃঙ্খলা না হয় এবং বখাটেপানার কোন সুযোগ দিচ্ছে না।


মাদারীপুরের ডাসারে ঈদের আমেজে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles