ভোলার লালমোহনে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর মত আনসার বাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের বিভিন্ন দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আসার পর আনসার বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
পরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা জেলা কমান্ড্যান্ট মো. আহসান উল্যাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা  আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানূর রহমান প্রমুখ।

ভোলার লালমোহনে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles