বড়লেখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

জেলার বড়লেখায় দক্ষিণ ভাগ গণগ্রন্থাগার ও সংগ্রহসালার আয়োজনে এবং তোফাজ্জল হোসেন শান্তের আমন্ত্রণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় দক্ষিণ ভাগ গণগ্রন্থাগার ও সংগ্রহ শালায় নাট্য ব্যক্তিত্ব আ ফ ম জুনায়েদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সংগ্রহশালার অন্যতম সদস্য কামরুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

সাহিত্য আড্ডা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতমা সংগীত একাডেমির পরিচালক তপন চৌধুরী, কবি বিদ্যুত রঞ্জন দেবনাথ, নির্যাস সম্পাদক ইসলাম জাবেদ, উপজেলা প্রেস ক্লাব আহবায়ক হানিফ পারভেজ,কবি জাকির মাছুম, শিক্ষিকা হালিমাতুল সাদিয়া আবৃতিকার তোফাজ্জল হোসেন শান্ত,নাট্য কর্মী শাহরিয়ার,সাহিত্য প্রেমী আব্দুল মালিক প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সংগীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এ মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত-অসহায়ের আর্তি। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ।

আরো বলেন, বাঙ্গালি জাতির অসাম্প্রদায়িক মানস গঠনে কবি নজরুলের ভূমিকার কথা তুলে ধরেন এবং বাংলাদেশী ছাত্রছাত্রীদেরকে তাঁদের অধ্যয়নলব্ধ জ্ঞান যার যার কর্মস্থল থেকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর প্রতি সচেষ্ট হতে অনুরোধ করেন।

সাহিত্য আড্ডা শেষে আয়োজক কারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।


বড়লেখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles