
হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ ত্রিশালে, নজরুল একাডেমী প্রঙ্গনে ময়মনসিংহ জেলা প্রশাসক এর আয়োজনে, কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৬ মে রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব অসীম কুমার উকিল এমপি মাননীয় সংসদ সদস্য নেত্রকোনা-৩ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,জনাব ফাহিম গোলন্দাজ বাবেল এমপি মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-১০ গফরগাও, জনাব আনোয়ারুল আবেদিন খান এমপি মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৯ নান্দাইল, জনাব জুয়েল আরেং মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া, আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য-৩২৬ ময়মনসিংহ, ভালুকা,ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভিপি, জনাবা_মনিরা_সুলতানা_মনি এমপি মহোদয়, জনাব মোঃ ইকরামুল হক টিটু মেয়র ময়মনসিংহ সিটি করপোরেশন, জনাব মোঃ এহতেশামুল আলম,সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখা,জনাব মোহিত-উর-রহমান শান্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা প্রমূখ।





