ভোলার সৈয়দপুর ইউনিয়ন আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী রাসেল হাওলাদার।

0
116

মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার ৭ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তারুণ্যের আইকন, গরিবের বন্ধু, সৎ নির্ভীক, সমাজসেবক, জনদরদি মোঃ রাসেল হাওলাদার মোরগ মার্কা প্রতীক পেয়ে এলাকাবাসী সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। সরেজমিনে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায় মোঃ রাসেল হাওলাদার একজন জন বান্ধব নেতা। রহিমা বেগম নামের এক ভোটার বলেন রাসেল ভাই শিক্ষিত লোক তিনি যদি মেম্বার নির্বাচিত হতে পারেন তাহলে ৩ নং ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। সমাজের নানা অশান্তি দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনবেন। তাই আমরা সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওর্য়াডের জনগণ সিদ্ধান্ত নিয়েছি মোরগ প্রতীকে আমরা ভোট দিয়ে জয় সুনিশ্চিত করব। গণমাধ্যমকর্মীদের মেম্বার প্রার্থী রাসেল তার নির্বাচনী ইশতেহারে জানান , জনগণ তাঁকে যদি মেম্বার নির্বাচিত করেন তাহলে তিনি ৩ নং ওয়ার্ড কে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। বিচারব্যবস্থা ও সালিশের নামে যে বাণিজ্য হয় তিনি তা বন্ধ করবেন। সমাজ থেকে নানা অনিয়ম দুর্নীতি মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন। তিনি আরো প্রতিশ্রুতি দেন সরকারি যে বরাদ্দ গুলো তিনি পাবেন,যারা পাওয়ার যোগ্য তাদেরকে তিনি বন্টন করবেন। এলাকার মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ১৫ জুন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমকে আপনাদের খেদমত করার সুযোগ করে দিন।


ভোলার সৈয়দপুর ইউনিয়ন আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী রাসেল হাওলাদার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here