
মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী গরিবের বন্ধু, সৎ নির্ভীক, সমাজসেবক, জনদরদি মোঃ আব্দুস সাত্তার হাওলাদার তালা মার্কা প্রতীক পেয়ে এলাকাবাসী সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। সরেজমিনে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায় মোঃ আব্দুস সাত্তার হাওলাদার একজন জন বান্ধব নেতা। রশিদ নামের এক ভোটার বলেন সাত্তার ভাই ভালো লোক তিনি যদি মেম্বার নির্বাচিত হতে পারেন তাহলে ৮নং ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। সমাজের নানা অশান্তি দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনবেন। তাই আমরা কালমা ইউনিয়নের ৮নং ওর্য়াডের জনগণ সিদ্ধান্ত নিয়েছি তালা প্রতীকে আমরা ভোট দিয়ে জয় সুনিশ্চিত করব। গণমাধ্যমকর্মীদের মেম্বার প্রার্থী আব্দুস সাত্তার তার নির্বাচনী ইশতেহারে জানান , জনগণ তাঁকে যদি মেম্বার নির্বাচিত করেন তাহলে তিনি ৮নং ওয়ার্ড কে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। বিচারব্যবস্থা ও সালিশের নামে যে বাণিজ্য হয় তিনি তা বন্ধ করবেন। সমাজ থেকে নানা অনিয়ম দুর্নীতি মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন। তিনি আরো প্রতিশ্রুতি দেন সরকারি যে বরাদ্দ গুলো তিনি পাবেন,যারা পাওয়ার যোগ্য তাদেরকে তিনি বন্টন করবেন। এলাকার মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ১৫ জুন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমকে আপনাদের খেদমত করার সুযোগ করে দিন।













