ডাকাতি ও হত্যা মামলায় গোপালগঞ্জে ১ জনের ফাঁসি

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংক ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লা হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার  দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দিন এ রায় দেন।

মামলার অন্যতম আসামি সমীর দাস ওরফে সমীরন দাসকে মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড করেন। অপর আরও দুই আসামি ইয়ার আলী ও রফিকুল ইসলাম ওরফে শিপনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদন্ড করেন আদালত। এ মামলায় আরও ২৫ আসামিকে খালাস দেওয়া হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ১০ই এপ্রিল কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংক ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লাকে হত্যা করে ডাকাতরা।


ডাকাতি ও হত্যা মামলায় গোপালগঞ্জে ১ জনের ফাঁসি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles