
মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি:
বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে বজ্রপাতে আহত আব্দুর রশিদ (৪০) নামের এক দিনমজুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার দুপুরে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় বৃষ্টি চলাকালীন সময়ে আব্দুর রশিদ সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে ধানের চারা রোপণ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ওই গ্রামের বাসিন্দা ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম।
নিহত আব্দুর রশিদের বাড়ি উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের কনু মিয়ার ছেলে। দরিদ্র দিনমজুর আব্দুর রশিদের এক ছেলে, ২ মেয়ে রয়েছে।
বুড়িচং উপজেলা ইউএনও হালিমা খাতুন আব্দুর রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।





