মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজারে মিছিল ও সমাবেশ

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজারে বাদ জুম্মা পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজার ও মধ্যবাজারে পৃথক প্রতিবাদ সমাবেশ করেন তৌহিদী জনতা। সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

পৌরশহরের মোকাম মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে ভারতের ক্ষমতাসীন দল বিজিপি’র দুই দায়িত্বশীলদের কুটুক্তির প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলমান। এ সময় ভারতের পণ্য বর্জন এবং সরকারিভাবে এ ঘটনার প্রতিবাদ জানাতে সরকারের কাছে দাবি করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলার চারখাই, দুবাগ, কুড়ারবাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিয়ানীবাজারে মিছিল ও সমাবেশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles