পল্লী চিকিৎসক আলালের বসত ঘরে মধ্য রাতে আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

0
88

মোঃ জামাল উদ্দিন কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট কোম্পানীগঞ্জ ২নং পূর্ব ইসলাম পুর উত্তর ঢালারপার গ্রামে অগ্নিকাণ্ডে পল্লী চিকিৎসক আলাল মিয়ার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের সুত্রপাত ফার্মেসীর পাশের রুম থেকে আলাল মিয়া ঘুমিয়ে ছিলেন ফার্মেসীতে আগুনের আবাস পেয়ে ঘুম ভেঙ্গে যায় তাহার চিৎকার করে পাশের রুমে থাকা স্ত্রী সন্তান দের জাগিয়ে তুলেন কোন ভাবে পরিবারের সদস্যদের নিয়ে প্রানে বাচলেও বাচাতে পারেন নি বসতবাড়ি ও পরিবারের তিলে তিলে জমানো আসবাবপত্র। অগ্নিকাণ্ডে পুড়ে যায় মালেসিয়া যাওয়ার জন্য ঋণের ও পরিবারের সঞ্চিত জমানো নগদ ৩লক্ষ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র। এমন অনাকাঙ্ক্ষিত ঘঠনায় ভুক্তভোগী পল্লী চিকিৎসক আলাল হতবাক।

তিনি বলেন এই দূর্যোগ কাটিয়ে উটার জন্য পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বিদেশে পাড়ি দিবো দেনা করে জমানো সকল টাকা ও আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হওয়ায় আমি এখন দিশেহারা কোথায় যাই কি করি থাকবো কোথায় খাবো কি, প্রতিবেশী ও দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

ঘঠনার পরপরই স্হানীয় ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম পরিদর্শন করে শান্তনার পাশাপাশি উপজেলা প্রশাসনকে অবগত করেন।ইউ/পি চেয়ারম্যান আলম নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য নগদ কিছু অর্থ সহায়তা ও করেন তিনি।

এদিকে অগ্নি পাতের খবর পেয়ে আজ সকাল ১০টায় ঘঠনাস্হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং তিনি উপস্থিত সময়ে নগদ কিছু অর্থ সহ ও দুই বান্ডিল টিন সহায়তা করেন, তিনি আলালের এই বিপদে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।


পল্লী চিকিৎসক আলালের বসত ঘরে মধ্য রাতে আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here