গোয়াইনঘাটের লাবু গ্রামে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত

0
165

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গ্রামবাসী এক যুবককে জবাই করে হত্যা করেছে । নিহত ব্যক্তির নাম আব্দুল কাদির ( ২৭)। তিনি উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।

আজ শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কাদিরকে জবাই করা হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় নারী-সহ আরও অন্তত ১০/১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীর দেয়া আগুনে নিহত কাদিরের ঘর-বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধারের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়-স্বজনদের।
বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, ৪ বছর আগের জমি বিরোধের জের ও রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বর্বর উত্তেজনার বিরাজ ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী জানান।

এনিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করেছিলো। শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে আব্দুল খালিকের বাড়িতে আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের-কে প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর ও পুড়ে গেছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০ টার দিকে থানার পরিদর্শক ( তদন্ত ) ওমর ফারুক দৈনিক একুশে নিউজকে জানান, তার লাশের সুরতহাল তৈরি করছেন। এরপর পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


গোয়াইনঘাটের লাবু গ্রামে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here