
মো ইসমাইল হোসেন ফরিদ (ফেনী) প্রতিনিধি:
ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় জনাব নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই-মোঃ মোতাব্বির হোসেন,এএসআই- আবুল কালাম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৭/২০২২ ইং তারিখ ৪ঃ০০ ঘটিকার সোনাগাজী মডেল থানাধীন ডাকবাংলা বক্তার মুন্সি রোডে অভিযান পরিচালনা করে আব্দুল হামিদ রিয়াদ (৩৪), পিতা- মাহাবুবুল হক, মাতা- ফেরদৌস আক্তার, সাং- পাইক পাড়া, থানা- সোনাগাজী, জেলা- ফেনী ২.আরিফুর রহমান বাবু(৩০),পিতা- আবু আহাম্মদ,মাতা- রুছিয়া বেগম,সাং- পাইক পাড়া,থানা- সোনাগাজী,জেলা- ফেনী ৩. মোঃ জসিম উদ্দিন(২৬),পিতা- মৃত শামসুল হক,মাতা- মৃত সাফিয়া খাতুন,সাং- মান্দারি, থানা- সোনাগজী, জেলা- ফেনী দেরকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে একটি অবৈধ ফালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে সোনাগাজী মডেল থানায় মামলা রুজু করা হয়।





