মটরসাইকেল চোর সিন্ডিকেটের ০৫ সদস্য আটক, ০৬টি চোরাই মটরসাইকেলসহ বিভিন্ন আলামত জব্দ।

যশোর জেলা প্রতিনিধি:

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম যশোর জেলাকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চোর/ডাকাতমুক্ত করতে তাঁর কঠোর দিক-নির্দেশনায় ধারাবাহিক মটরসাইকেল চোর চক্র গ্রেফতার পরিচালনায় ভয়ংকর মটরসাইকেল চোর চক্রের ০৫ সদস্যকে আটক, ৭,১০,০০০/- টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ০৬টি চোরাই মটরসাইকেল উদ্ধার ও মটরসাইকেলের জাল রেজিষ্ট্রেশন সনদপত্র তৈরীর সরঞ্জাম, জাল রেজিষ্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম জব্দ করে যশোর জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ডিবি’র ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই আজাহারুল, গৌরাঙ্গ, আমিরুল ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং ২২/০৭/২০২২ তারিখ বিকাল ১৫:০০ ঘটিকা থেকে যশোর শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে ১টি চোরাই মটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে যশোর কোতয়ালী, মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অদ্য ইং ২৩/০৭/২০২২ তারিখ রাত ০১:৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ০৫ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে মোট ০৬টি চোরাই মটরসাইকেল উদ্ধার, ও মটরসাইকেলের জাল রেজিষ্ট্রেশন সনদপত্র তৈরীর সরঞ্জাম, জাল রেজিষ্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম, ডিজিটারল নাম্বার প্লেট ইত্যাদি আলামত উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোঃ রাকিবুল ইসলাম (২০), পিতা- মফিজুল মোল্লা, সাং- করিমপুর, থানা-বাঘারপাড়া,
২। মোঃ শোয়েব হোসেন (২০), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-জামজামি, থানা-মনিরামপুর,
৩। হৃদয় হোসেন (২০), পিতা-বাদশা কসাই, সাং- কিসমত নওয়াপাড়া, থানা-কোতয়ালী,
৪।বোরহান হোসেন (২৩), পিতা-শওকত আলী মোল্লা, সাং-তারুয়াপাড়া, থানা-মনিরামপুর,
৫। মোঃ আনছার আলী (৩৫), পিতা- শাহাবুদ্দীন মন্ডল, সাং-কাশিপুর, থানা-ঝিকরগাছা, সর্বজেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০৬টি চোরাই মটরসাইকেল।
২। ১০টি জাল মটরসাইকেল রেজিষ্ট্রেশন সনদ।
৩। মটরসাইকেল ক্রয়/বিক্রয়ের জাল দলিল।
৪। জাল রেজিষ্ট্রেশন সনদ তৈরীর কম্পিউটার সরঞ্জাম ( সিপিইউ, মনিটর, স্ক্যানার ও প্রিন্টার)
৫। লেমিনেটর মেশিন
৬। মটরসাইকেল খোলাজোড়ার যন্ত্রপাতি টুলস
৭। মটরসাইকেল কালার স্প্রে।
৮। আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন।
৯। চোরাই গাড়ীর ডিজিটাল নাম্বার প্লেট।
১০। চোরাই গাড়ী ক্রয়/বিক্রয়ের নগদ ৯,৮০০/- টাকা।
বিশিষ্ট জনেরা ডিবির এ ধরনের সফলতায় অভিনন্দন জানিয়েছেন।


মটরসাইকেল চোর সিন্ডিকেটের ০৫ সদস্য আটক, ০৬টি চোরাই মটরসাইকেলসহ বিভিন্ন আলামত জব্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles