কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার

0
77

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পুরাতন ওয়ারেন্টভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোররাতে টেকনাফ উপজালার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা এলাকার ১৭টি জিআর বডি ওয়ারেন্টের দুই নারীসহ ১৭ জন পুরাতন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্ৰেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here