কাউন্সিলর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
90

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও তিনজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের মে মাসের ১৩ তারিখে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামে ধানক্ষেত দেখে বাড়ি ফিরছিল। এ সময় আসামি শাহাজানসহ অন্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হত্যার ঘটনায় ওইদিন কালীগঞ্জ থানায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ৯ বছর পর উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও আসামি আজিজার, আব্বাস আলী  ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামিপক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।


কাউন্সিলর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here