বগুড়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত, গ্রেফতার ১

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে শাহ সুলতান (২৮) নামে এক সাবেক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগ নেতা আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে।

আহত শাহ সুলতান বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেটে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শাহ সুলতান বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার বাকি অভিযুক্তরা হলেন- এসএম আশিক (২৮), মনি (২৩), জনি (২৬) ও সুবাস (২৭)। তারা সবাই শহরের কামারগাড়ি এলাকার বাসিন্দা।

জানা যায়, বুধবার শাহ সুলতান তার বন্ধুদের নিয়ে কলজে ক্যাম্পাসের কামাড়গাড়ি গেটে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আরিফ পূর্ব শত্রুতার জেরে তার প্রায় ৫ থেকে ৭ জন সহযোগীদের নিয়ে লাঠি হাতে হামলা চালান। এ সময় শাহ সুলতানকে বেধড়ক প্রহার করা হয়। একপর্যায়ে শাহ সুলতানকে ছুরিকাঘাত করেন আরিফ।

ছুরিকাঘাতের ঘটনার বিষয়ে জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল জানান, আরিফ বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচিতে থেকেছে। তবে তিনি পদপ্রাপ্ত কেউ নন। এমনকি বিভিন্ন সময় আরিফ রাজনৈতিক ভাবে তার অবস্থান পরিবর্তন করেছেন। তার সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, সিসিটিভি ফুটেজে ঘটনাটি শনাক্ত হয়েছে। পুলিশকে অবগত করা আছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।


বগুড়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত, গ্রেফতার ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles