রাজশাহীতে গলিত লাশ উদ্ধার

0
87

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মা নদী থেকে মানুষের একটি গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে এলাকার এক ব্যক্তি বুধবার বিকালে একটি গলিত লাশ (কঙ্কাল) দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাতে গলিত লাশ (কঙ্কাল) টি উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গলিত লাশ পদ্মা নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে পরিচয় শনাক্ত করার উপায় নাই। তবে পরিচয় শনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।

রাজশাহীতে গলিত লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here