খুলনা ডিআইজি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নড়াইলের পুলিশ সুপারসহ ৫ জেলার পুলিশ সুপার

0
100

সাথী তালুকদার:

খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন’য়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন’সহ ৫ জেলার পুলিশ সুপার। ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন’য়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রেঞ্জ ডিআইজি খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ জেলার পুলিশ সুপারগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি স্বজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি’প্রশাসন ও অর্থ, মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি ‘অপারেশনস, খুলনা রেঞ্জ, কমান্ড্যান্ট ‘অতিরিক্ত ডিআইজি, আরআরএফ খুলনা।

সদ্য যোগদানকৃত পুলিশ সুপার সাদিরা খাতুন নড়াইল,
আব্দুল্লাহ্ আল-মামুন পুলিশ সুপার চুয়াডাঙ্গা, মোহাম্মদ আশিকুর রহমান পুলিশ সুপার ঝিনাইদহ, কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার সাতক্ষীরা, মোঃ মশিউদ্দৌলা রেজা পুলিশ সুপার মাগুরাসহ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ২৪ আগস্ট ২০২২ইং নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


খুলনা ডিআইজি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নড়াইলের পুলিশ সুপারসহ ৫ জেলার পুলিশ সুপার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here