জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালানো হচ্ছে: কাদের

0
112

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে। এ পরিস্থিতিতে অস্থিরতা প্রদর্শন না করে নিজেদের সুরক্ষার স্বার্থে অর্ধেক আসন খালি রেখে চলাচলের সিদ্ধান্ত মেনে চলতে সকলেই ধৈর্য ধরুন।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার ( ১ এপ্রিল) বিকেলে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া যাচ্ছে অনেকে সরকারি নির্দেশনা মেনে চললেও আবার অনেকেই মানছে না,অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে বিএনপি।’ নানান ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। কিন্তু বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ তাদের স্বভাবজাত নেতিবাচক রাজনীতি দিয়ে বিনষ্ট করছে।

ওবায়দুল কাদেরের মতে, ‘মিথ্যাবাদি রাখালের মত বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না। সরকার নাকি জুলুম করছে – বিএনপি মহাসচিবের এমন অভিযোগ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়,আন্দোলনের নামে বিএনপিই মানুষের প্রাণ এবং সম্পদহানী ঘটিয়ে জুলুম- অত্যাচার চালিয়ে যাচ্ছে। এদেশে রাজনৈতিক মুখোশের আড়ালে জুলুমতন্ত্র কায়েম করেছিলো বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের।


জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালানো হচ্ছে: কাদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here