
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
২৬ আগষ্ট শুক্রবার বাদ মাগরিব অস্হায়ী কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর ৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন ও সদস্য সংগ্রহ অভিযান অনুষ্টিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি-শরীফুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমানের পরিচালনায় শুরু হওয়া কাউন্সিল অনুষ্টানে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সদস্য আব্দুল্লাহ ফাহিম।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি-হা.আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি-শরীফুল হাসান।
কাউন্সিল অধিবেশনে সকলের ঐক্যমতে হাঃ হাসান আহমদকে সভাপতি ও শাহ জাহেদ আহমদকে সাধারন সম্পাদক করে ২০২২-২৩ শেসনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সভাপতি শরীফুল হাসান।
এছাড়াও উপস্হিত ছিলেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার অর্থ সম্পাদক হা.সাদিক আহমদ,যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য হা.সাহাব উদ্দীন সহ উক্ত শাখার জমিয়ত কর্মীবৃন্দ।
পরিশেষে সদস্য ফরম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।













