চট্টগ্রামে নিজ বাসায় গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত

0
131

চট্টগ্রামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মাহিন (২০) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছে। শুক্রবার নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। মাহিনের বাবা মইনুল ইসলাম নগরীর খুলশী থানায় এসআই পদে কর্মরত।

পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় ছেলেকে বকা দেন মইনুল ইসলাম। এরপর দুপুরে পিতার পিস্তল দিয়ে নিজের বুকের গুলি করে মাহিন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. আবু বকর সিদ্দিক ইত্তেফাককে বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।


চট্টগ্রামে নিজ বাসায় গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here