সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ কাজী আলাউদ্দীন জনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী মোঃ আলাউদ্দীন নির্বাচনী এলাকায় মঙ্গলবার ( ৩০শে আগষ্ট ) বিকালে তিনি শ্যামনগর উপজেলার বুড়িগুয়ালিনি ইউনিয়ন এর নিলডুমুর খেয়াঘাট এলাকা ও মুন্সিগঞ্জ ইউনিয়ন এর হরিনগর বাজার এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।কাজী মোঃ আলাউদ্দীন এসময়ে দেশ নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দিতে জনসংযোগ অব্যহত রাখেন এ সময় তিনি তার বক্তব্যে বলেন অবৈধ সরকারের পতন না ঘটানো পযন্ত ও নির্দলীয় নিরেপক্ষ সরকার এর অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া পযন্ত রাজপথে আপনাদের সাথে আছি,ইন্সাআল্লাহ রাতের ভোটের সরকারের বিদায় সুনিশ্চিত। আগামীতে সুযোগ পাইলে শ্যামনগর ও কালিগঞ্জ বাসীর কল্যানে অবদান রাতে চাই। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু,উপজেলা কৃষকদলের আহবায়ক ফজলু,সদস্য সচিব ইয়াসিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুইট,উপজেলা জাজাস এর সদস্য সচিব সেলিম, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল,ইউনিয়ন ছাত্রদল নেতা আল-আমিন,মনিরুল, শহিদুল, আল-মামুন সহ এসময় তার সাথে স্থানীয় বিএনপিও সকল অংগ্য সংগঠন এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ কাজী আলাউদ্দীন জনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles