
মোঃ রোকনুজ্জামান রোকন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান (ইজিপিপি) প্রকল্পের প্রথম ও দ্বিতৃীয় পর্যাযের ২০২১-২০২২ অর্থ বছরে ব্যাপক অনিয়মের বিষয় নিয়ে স্হানীয় ও দৈনিক জাতীয় পত্রিকায় ধারাবাহিক ভাবে নিউজ প্রকাশ পায়। প্রকাশিত নিউজের কপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন লাভলু গং। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৬ ই জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী ও একান্ত সচিব এর নির্দেশ ত্রুমে বিশেষ আদেশ অনুযায়ী এক চিঠিতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর বিরুদ্ধে তদন্ত মোতাবেক ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভূরুঙ্গামারীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গত (২২ আগষ্ট) ভূরুঙ্গামারী উপজেলার ৬ নং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদে অভিযোগের তদন্ত করেন।
অভিযোগকারী লাভলুর রহমান, কাজল সরকার, সুলতান মিয়া, জাহাঙ্গীর আলম জানান, তদন্তের আগে আমাদেরকে কোন নোটিশ প্রদান করা হয় নি, শুধু তাই নয় আমরা যে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ করেছি তদন্তে সেই ব্যক্তিদের না ডেকে চেয়ারম্যান কৌশলে অন্য ব্যক্তিদের দিয়ে তদন্ত কাজ সম্পূর্ণ করে। লাভলুর রহমান জানান, এই প্রকল্পে মোট সুবিধা ভোগী ২৫১ জন প্রকৃত পক্ষে মাঠে কাজ করে ১৫০ হতে ১৬০ জন বাকী সমস্ত লোক ছাত্র, ব্যবসায়ী, জাতীয়তাবাদ যুবদল, ছাত্র দলের,পদ পদবী শিক্ষত ছেলেরা, এমনি চাকুরি জীবিদের নাম অন্তরভূক্ত রয়েছে যারা কোন দিন মাটি কাটা তো দূরের কথা এক টুপি মাটিও মাথায় নেয় নি।
প্রকৃত ৬০ জন অভিযুক্ত ব্যক্তির একটি নামের তালিকা আবেদনের সাথে দেয়া আছে। এবং অভিযুক্ত ব্যক্তিরদের প্রত্যকের ছবি, আইডি নং, এবং বিকাশ নম্বরসহ উল্লেখ করে দেয়া হয়েছে।
এখন পিআইও বলছে আমাদেরকে নোটিশ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় তদন্ত চলাকালীন সময়ে যে সকল ব্যক্তিদের ডেকে তদন্ত করা হচ্ছিল সেই ব্যক্তিদের ভিডিও জবান বন্দী ধারন করা হয়। পরবর্তীতে সেই ভিডিও চেক করে দেখা যায় কিছু ব্যক্তি অভিযোগের তালিকায় নেই।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শাহিনুর আলম জানান, আমি বাদী লাভলুর রহমানকে নোটিশ করেছি এবং নোটিশ করার সময় ছবি তুলে রেখেছি। অভিযোগের বিষয় টি জানার পর আমরা তালিকা হতে কিছু নাম পরিবর্তন করেছি। আর আমি অনিয়মের বিষয়ে যেটা বলবো হয়তো নামের তালিকায় কিছু নামের অনিয়ম থাকতে পারে।





