কালীগঞ্জের পল্লীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে জখম

0
96

আব্দুস ছাত্তার, কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার পল্লীতে একটি বাই সাইকেলের টাকা চাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে বেদম প্রহর করে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত ৩১আগস্ট দুপুর আড়াইটার দিকে কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা কালিকাপুর গ্রামে। আহত রবীন্দ্রনাথ মন্ডল কে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে এবং তার অবস্থা খারাপ হওয়ায় পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত রবীন্দ্র নাথ মন্ডলের বড় ভাই রামপ্রসাদ মন্ডল বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে কালিগঞ্জ থানা এজাহার দায়ের করেছে। কালিগঞ্জ থানার এস আই আবু হাসান বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। থানায় এজাহার সূত্রে জানা গেছে আইন অমান্যকারী পর সম্পদ লোভী উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাক শেখের পুত্র মোহাম্মদ আনিসুর শেখ(৪০) ও তার পুত্র মোঃ মামুন শেখ(২০) একটি বাইসাইকেল বিক্রয়ের ২৫০০ টাকা প্রকাশ মন্ডলের কাছে চায় আকাশ মন্ডল টাকাটি দিতে ২০ দিনের সময় চায় আনিসুর শেখ সময় না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে,এক পর্যায়ে আনিসুল শেখ ও তার পুত্র মামুন শেখ প্রকাশ মণ্ডলকে ঘর থেকে জোরপূর্বক টেনে হ্যাচরে নিয়ে এসে লাঠি দিয়ে বেদম প্রহার করে প্রকাশ মন্ডলের বাম চোখ ও বাম পাশের মাথায় আঘাত লাগে তার চোখে আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। মারাত্মক আহত প্রকাশ মন্ডল(৩৫) কে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। প্রকাশের চোখের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে কালীগঞ্জ হাসপাতাল থেকে রেফার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ মন্ডলের পরিবারের সদস্যরা আশঙ্কা করছে প্রচন্ড আঘাতের কারণে তার চোখ নষ্ট হতে পারে এবং সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। জানা গেছে আনিসুর শেখ একজন দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি এলাকায় সাধারণ মানুষের উপরে তার অত্যাচার নির্যাতন এবং অমানবিক কর্মকান্ড করে থাকে। শান্তিপুরি ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছে। এদিকে আহত প্রকাশ মণ্ডল কে কালিগঞ্জ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সহ অন্যান দেখতে যান


কালীগঞ্জের পল্লীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here