জমিয়ত মহাসচিবের সাথে বিয়ানীবাজার জমিয়তের মতবিনিময় সভা সম্পন্ন

0
108

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব,কারানির্যাতিত মজলুম জননেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সাথে বিয়ানীবাজার উপজেলা জমিয়ত,যুব ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২সেপ্টেম্বর বাদ এশা বিয়ানীবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জমিয়ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন- আমাদের পূর্বসূরীদের অনেক কোরবানীর নজরানা আছে জমিয়তের জন্যে। সংগঠনের কাজ করতে হবে পাওয়া না পাওয়ার হিসেব ছাড়া,তখন কাজের অগ্রগতি হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী,জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক কাসেমি,সহ বিয়ানীবাজার উপজেলা জমিয়ত,যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

এসময় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী বিয়ানীবাজার উপজেলা জমিয়তের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জমিয়ত মহাসচিবকে অবহিত করেন।

পরে দেশ ও জাতীর কল্যাণের জন্য দুআর মাধ্যমে সভার সমাপ্তি হয়।


জমিয়ত মহাসচিবের সাথে বিয়ানীবাজার জমিয়তের মতবিনিময় সভা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here