
আব্দুস ছাত্তার, কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা তারালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতলবুর রহমানের স্ত্রী তাহেরা বেগম (৬২) ডাক্তারের ভুল চিকিৎসায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমানের স্ত্রী তাহেরা বেগমের কিডনির উপর পানি টিউমার অপারেশনের জন্য গত ২২ আগস্ট সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে ভর্তি করে । ঐদিন সন্ধ্যায় ডাক্তার রুহুল কুদ্দুস তার অপারেশন করেন অপারেশনের দুই দিনের পরে তাহেরা বেগম প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে, তখনই জানা যায় ডাক্তার রুহুল কুদ্দুস কিডনির উপর পানি টিউমার অপারেশন করতে চেয়ে ভুলক্রমে তার খাদ্য নালী কেটে ফেলে। পাশের কেবিনের রোগী দেখতে আসলে ও তাহেরা বেগমকে একটি বারের জন্য ও দেখার প্রয়োজন মনে করেন নি ডাক্তার রুহুল কুদ্দুস ।তাহেরা বেগমের ছোট ছেলে শিমুল ডাক্তার সাহেবকে ডাকলে ও তাতে কর্ণপাত করেন নি।ভুল অপারেশনের ফলে তাহেরা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সংগ্রাম মেডিকেল থেকে গত ২৬ আগস্ট সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার শরিকুল ইসলাম পুনরায় অপারেশন করেন, তাহারা বেগমের অবস্থা সংকটাপন্ন। ডাক্তারদের পরামর্শে গত ২৮ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে ভর্তি করা হয়। এদিকে ডাক্তার রুহুল কুদ্দুসের ভুল চিকিৎসার ফলে বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমানের স্ত্রী তাহেরা বেগম ১৯ দিন অজ্ঞান ও সচেতন হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান জানান ডাক্তার রুহুল কুদ্দুছের কারণে আমার স্ত্রী আজ মৃত্যুশয্যায় ভুল চিকিৎসার ফলে তিন থেকে চার লক্ষ টাকা ব্যয় হয়েছে। ডাক্তার সাহেব একদিন রোগীকে মেডিকেল হাসপাতালে দেখতে আসলে রোগীর স্বজনরা তার উপর ক্ষিপ্ত হয়ে পড়লে তিনি দ্রুত স্হান ত্যাগকরেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা:রুহুল কুদ্দুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।





