
মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
১৯৮ বোতল ফেনসিডিল সহ শহিদ আলম প্রকাশ মুন্না (৩১) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১২-৭৮৩৫) সহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত মজিবুল হকের পুত্র।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।





