নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছে ঝুলন্ত লাশ উদ্ধারের দুই মাস পর জানা গেল হত্যা

0
96

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মোশারফ হোসেন আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের দুই মাস ৯ দিন পর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে এমন তথ্য। এতে মোশারফ আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর করেছে পুলিশ।

বুধবার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ হাওলাদার জানান, চলতি বছরের ২৯ জুন সকালে মোশারফ হোসেনের (২৮) ঝুলন্ত মরদেহ চালাকচর গ্রামের লৌঘার চকের চিউর গাছতলায় একটি আমগাছের ডাল থেকে উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

ময়নাতদন্তের রিপোর্টে এসেছে মোশারফকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার তথ্য পাওয়ার পর এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে নিহতের বড় ভাই মনজুর বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

ওসি আজিজুল হক হাওলাদার আরও বলেন, ঘটনাটি সন্দেহজনক ছিল। ময়নাতদন্তের রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছে ঝুলন্ত লাশ উদ্ধারের দুই মাস পর জানা গেল হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here