
আরিয়ান সিদ্দিক,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
আজ 9 সেপ্টেম্বর রাত ৮ টায় নেত্রকোনা জেলা পরিষদ সদস্য প্রার্থী সুরমী আক্তার (সুমী) তাঁর নিজস্ব বাসভবনে দুর্গাপুর সাংবাদিক সমিতির সকল সাংবাদিক সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় তিনি সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের কাজের প্রশংসাও করেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র জনাব আলা উদ্দিন। (আলাল) সাহেব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা পরিষদ সদস্য প্রার্থী সুমি আক্তার তাঁর কথার মধ্যে বলেন– মানুষের কল্যাণে যা করা দরকার আমি তা করতে প্রস্তুত। বিগত দিনগুলোতে আমরা যেভাবে গরিব-অসহায় মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।













