কুড়িগ্রামের কচাকাটায় অসহায় ব্যক্তির বসতভিটা দখলের চেষ্টা।

0
72

মোঃ রোকুনুজ্জামান রোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটা থানার ১৩ নং বল্লভের খাস ইউনিয়নের বেপারী গ্রাম কৃষ্ণপুর ৭ নং ওয়ার্ড (বিজিবি) ক্যাম্প সংলগ্ন মৃত বরকত উল্ল্যার ছেলে অসহায় মতিবর রহমানের বসতি ভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মজিবর কসাই ও তার ৫ ছেলের বিরুদ্ধে। মোবাইল ফোনে দেওয়া হচ্ছে প্রান নাশের হুমকি। নিরাপত্তা হিনতায় ভুগছে অসহায় মতিবর রহমানের পরিবার টি।

এমন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন হতে মতিবর রহমান এই ৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছে কিন্তু একটি প্রভাবশালী মহল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি টি দখল করার চেষ্টা চালাচ্ছে। মজিবরগংদের ভয়ে মতিবর রহমান নিরাপত্তা হিনতায় ভুগছেন।
মতিবর রহমান ও তার স্ত্রী জানায়, এই ৪০ শতাংশ জমি দখলের চেষ্টায় তারা বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে এবং ০১৭ এই মোবাইল নম্বর দিয়ে ফোন করে পরিচয় গোপন রেখে আমাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি এবং আমার পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি এর সঠিক বিচার দাবি করছি।


কুড়িগ্রামের কচাকাটায় অসহায় ব্যক্তির বসতভিটা দখলের চেষ্টা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here