
মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব, এসআই/প্রতিক পাল, এএসআই/মনির হোসেন, এএসআই/আঃ আহাদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া পরশুরাম থানাধীন ৩নং চিথলিয়া ইউপিস্থ শালধর বাজার টু রাজেষপুর বাজার রোডস্থ রাজেষপুর ষ্টীল ব্রিজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আলম(২২), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মোসাঃ মায়া আক্তার ,স্থায়ী: গ্রাম- দক্ষিন রাজষপুর (বড় বাড়ী, বিজিবি ক্যাম্পের সাথে), থানা- পরশুরাম, জেলা –ফেনীকে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিআর ওয়ারেন্টভু্ক্ত আসামী মোঃ তুপি আলম প্রকাশ ইসমাইল প্রকাশ নয়ন, পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-ছকিনা বেগম প্রকাশ বালি, সাং-উত্তর কোলাপাড়া, থানা-পরশুরাম, জেলা-ফেনী’কে গ্রেফতার করা হয়।
এছাড়াও ডিজিটাল বা ইলেক্টনিক্স ডিভাইসের মাধ্যমে অন্যের পরিচয় ধারণ পূর্বক প্রতারনার মাধ্যমে আইনানুগ কর্তৃত্ব ব্যতীত ই-ট্রানজেকশন ও সহযোগীতা করার প্রতারকচক্র মোঃ সাজু মিয়া(৫৭), পিতা-মৃত হাকিম উদ্দিন, মাতা-মৃত শরিফুন নেছা , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কালিকাপুর সাপগাছি, থানা- গোবিন্দগঞ্জ, জেলা –গাইবান্ধাকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





