ফরিদপুরের নগরকান্দায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

0
82

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ২৪৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার ডাঙ্গী নগরকান্দা গ্রামের আবুল হাসেম শেখের ছেলে কামাল হোসেন রাজিব (৩৫) ও একই উপজেলার ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের শামচেল শেখের ছেলে সোহেল শেখ (২৮)।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


ফরিদপুরের নগরকান্দায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here