এসএসসি পরিক্ষার্থীদের সাথে উপজেলা ছাত্র জমিয়তের কুশল বিনিময়

0
134

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর সারাদেশে শুরু হয়েছে দেশের এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষা। বিয়ানীবাজারের সর্ববৃহৎ পরীক্ষা কেন্দ্র পি এইচ জি হাই স্কুল কেন্দ্রে কুশল বিনিময় করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা’র সভাপতি আব্দুল্লাহ,সহ-সভাপতি রুহুল আলম,ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা’র সাধারণ সম্পাদক এবাদুর রহমান।

এদিকে উপজেলার দুবাগ ইউনিয়ন এর পরিক্ষা সেন্টার দুবাগ স্কুল এন্ড কলেজ ও দুবাগ আইডিয়াল একাডেমি স্কুল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

দুবাগ স্কুল এন্ড কলেজ সেন্টারে কুশল বিনিময়ে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক জাহিদ আহমদ,ছাত্র জমিয়ত গয়লাপুর আঞ্চলিক শাখা’র সহ-সভাপতি তোফায়েল আহমদ রুবেল,যুবনেতা আবুল হাসান ও সাবেক ছাত্রনেতা (দুবাই প্রবাসী) উজ্জল আহমদ।

দুবাগ আইডিয়াল একাডেমি স্কুল সেন্টারে কুশল বিনিময়ে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার পাঠাগার সম্পাদক কামরুল হক,ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার নির্বাহী সদস্য আফজল হোসাইন,যুবনেতা মুহি উদ্দিন মাহবুব,ছাত্র জমিয়ত বাংলাদেশ দুবাগ ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আবু তাহের।

এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা কর্তৃক প্রকাশিত এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা রুটিন তাদের হাতে প্রদান করা হয়।


এসএসসি পরিক্ষার্থীদের সাথে উপজেলা ছাত্র জমিয়তের কুশল বিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here